সংবাদ বিজ্ঞপ্তি

এনসিপির কর্মসূচিতে হামলার ঘটনায় বিভিন্ন রাজনৈতিক দলের উদ্বেগ প্রকাশ ।।
গোপালগঞ্জে এনসিপির ‘মার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচিতে সন্ত্রাসী হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যর্থতার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জাস্টিস পার্টির চেয়ারম্যান ড. সৈয়দ জাভেদ মোহাম্মদ সালেহউদ্দিন এবং মহাসচিব মোঃ মানসুর আলম সিকদার ‘সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। সেই সঙ্গে তারা হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বুধবার (১৬ জুলাই) বিকেলে বাংলাদেশ জাস্টিস পার্টির মতিঝিল কার্যালয়ে আয়োজিত এক বৈঠকের পর এক যৌথ বিবৃতিতে বিভিন্ন রাজনৈতিক দলের জাতীয় নেতৃবৃন্দ বলেন, ১৬ জুলাই (বুধবার) গোপালগঞ্জ জেলায় এনসিপির পূর্বঘোষিত ‘মার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচিতে সন্ত্রাসীরা এনসিপির নেতাদেরকে হত্যার হীন উদ্দেশ্যে তাদের গাড়িতে হামলা করে এবং তাদের অবস্থানস্থল গোপালগঞ্জ জেলা এসপি’র অফিসেও হামলা চালায়। সন্ত্রাসীদের হামলায় এনসিপির বহু সংখ্যক নেতাকর্মী ও সাধারণ জনগণ আহত হয়েছেন। সন্ত্রাসীরা অগ্নিসংযোগ করে সরকার ও জনগণের সম্পত্তির ব্যাপক ক্ষতিসাধন করেছে। অদ্য বৈঠকে আমরা, এহেন সন্ত্রাস, নৈরাজ্য, অগ্নিসংযোগের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং হামলাকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে দুর্বার গণপ্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি। আমরা মনে করি, এহেন পরিস্থিতিতে সারাদেশে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান করা অন্তর্বর্তী সরকারের পক্ষে কোনক্রমেই সম্ভব হবে না। দেশের বিবেকবান মানুষ ও দেশপ্রেমিক রাজনৈতিক দল সমুহের কর্তব্য এই মুহূর্তে বর্তমান সরকারের প্রতি পূর্ণ সমর্থন জ্ঞাপণপূর্বক সরকারকে সার্বিক সহযোগিতা করা।বাংলাদেশ জাস্টিস পার্টির চেয়ারম্যান ড. সৈয়দ জাভেদ মোহাম্মদ সালেহউদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত এই বৈঠকে উপস্থিত ছিলেন- পিপলস পাওয়ার পার্টির চেয়ারম্যান সর্বজনাব ফখরুল আহসান রানা, পিপলস পার্টির ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুল মতিন, সোনার বাংলা পার্টির সম্পাদক সৈয়দ হারুন, বাংলাদেশ জাস্টিস পার্টির ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *